ব্যবহারের শর্তাবলী

আম পাগল-এর মাধ্যমে সেবা ব্যবহারের সাধারণ নীতিমালা ও শর্তাবলী।

সর্বশেষ আপডেট: জুন ২০২৬

১. ভূমিকা

আম পাগল (aam-pagol) ওয়েবসাইটে আপনাকে স্বাগত। এই ওয়েবসাইট ও এর সংশ্লিষ্ট সেবাসমূহ ব্যবহারের পূর্বে অনুগ্রহ করে ব্যবহারের শর্তাবলী মনোযোগ সহকারে পড়ে নিন। এই ওয়েবসাইটটি ব্যবহার করার মাধ্যমে আপনি আমাদের শর্তাবলীতে পূর্ণ সম্মতি প্রকাশ করছেন।

২. অ্যাকাউন্ট ও নিরাপত্তা

আমাদের সেবা গ্রহণের জন্য আপনি অতিথি হিসেবে বা নিবন্ধিত ব্যবহারকারী হিসেবে অর্ডার করতে পারেন। আপনার প্রদত্ত মোবাইল নম্বর বা ইমেল সঠিক হওয়া আবশ্যক। অ্যাকাউন্টের মাধ্যমে কোনো অননুমোদিত কার্যকলাপ সংঘটিত হলে তার দায়ভার আপনার উপর বর্তাবে।

৩. পণ্য সরবরাহ ও ডেলিভারি

আমরা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বাগান থেকে সরাসরি তাজা আম পেড়ে ঢাকা ও অন্যান্য জেলায় সরবরাহ করি। আবহাওয়া বা প্রাকৃতিক কোনো কারণে আমের ফলন ব্যাহত হলে বা ডেলিভারি বিলম্বিত হলে আমরা দ্রুত আপনাকে অবহিত করব। শিপিং সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী আমাদের ডেলিভারি পলিসি অনুযায়ী পরিচালিত হয়।

৪. মূল্য ও পরিশোধ পদ্ধতি

ওয়েবসাইটে প্রদর্শিত আমের মূল্য ও প্যাকেজিং সম্পর্কিত তথ্যাদি যেকোনো সময় পরিবর্তন হতে পারে। আমরা ক্যাশ অন ডেলিভারি (COD) এবং দেশের প্রধান মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, রকেট, নগদ) ও ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করি। অর্ডার নিশ্চিত করার সময় ক্যাপচা সমাধান করা বাধ্যতামুলক।

৫. রিটার্ন ও রিফান্ড নীতি

পরিবহনকালে কোনো আম নষ্ট বা ক্ষতিগ্রস্ত হলে, আমরা সহজ সমাধান নীতি অনুসরণ করি। ডেলিভারি গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে আমাদের হেল্পলাইন বা ইমেলে আমের ছবি সহ অভিযোগ জানালে আমরা ক্ষতিগ্রস্ত আমের মূল্য রিফান্ড অথবা সমপরিমাণ আম পরবর্তী অর্ডারের সাথে বিনামূল্যে পাঠাব।